কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগ নিয়ে ডিএনসিসির ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ২২:২৬আপডেট : ২৭ মে ২০২৫, ২২:৩৪

আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োজিত থাকবে— এমন কিছু খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণভাবে ডিএনসিসি নিজেই পালন করবে। এ বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার কোনও সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিএনসিসি সেনাবাহিনীর এসব কার্যক্রমে গর্বিত।

ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনাবাহিনীর অধীন একটি সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে ডিএনসিসি।

বিএমটিএফ একটি রাষ্ট্রীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান— যা ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশক নিধন কার্যক্রমে কারিগরি সহায়তা দিয়েছে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের