জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিবেদক
২৭ মে ২০২৫, ২২:৩৯আপডেট : ২৭ মে ২০২৫, ২২:৩৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ডিবেটিং সোসাইটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।  

এ সময় শিক্ষার্থীদের ‘মেহেদীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘জুলাইয়ের সৈনিক এক হও, এক হও’, ‘২৪-এর যোদ্ধারা, লড়াই করো, প্রতিরোধ গড়ো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন বিদায় নিলেও তার অনুগত শক্তিগুলো এখনও সক্রিয় রয়েছে। মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা তারই প্রমাণ। বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

জবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর দেশে শান্তি ফিরবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের ভাইয়েরা এখনও আক্রান্ত হচ্ছে। যদি এই হামলার বিচার না হয়, তবে ছাত্র-জনতা রুখে দাঁড়াবে।’

ডিবেটিং সোসাইটির সভাপতি মঈন আল মুবাশ্বির বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, কোনও হুমকিই আমাদের থামাতে পারবে না।’

/আরআইজে/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম