জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে হাসপাতালে ডিএমপির প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ মে ২০২৫, ০০:৫৬আপডেট : ২৮ মে ২০২৫, ০০:৫৯

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। 

মঙ্গলবার (২৭ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যায় তারা। প্রতিনিধিদলে ছিলেন, পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ও শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক।

তারা হাসপাতালের ৪০২ ও ৪০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন মারুফ হোসেন, আমির হামজা শিমুল, আবু তাহের এবং সাগর দের চিকিৎসার খোঁজ নেন। জুলাই আন্দোলনে আহতদের যেকোনও প্রয়োজনে পুলিশ পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

এই উদ্যোগের জন্য হাসপাতালের চিকিৎসকরা ডিএমপি কমিশনারের ভূয়সী প্রশংসা করেন। আহতদের হতাশা যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হলে আহতরা ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন। এ সময় হাসপাতালের পরিচালকসহ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনারের পক্ষে উপকমিশনার ইবনে মিজান আহত জুলাই যোদ্ধাদের ফল ও ফুল উপহার দেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের এই মানবিক ভূমিকায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী