জামায়াত নেতার মুক্তির রায় নারী সমাজের কাছে গ্রহণযোগ্য নয়: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৮:৩৩আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:৩৩

একাত্তরের যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, স্বাধীনতাযুদ্ধের বিরোধীতাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (২৮ মে) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা এক বিবৃতিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, আপিল বিভাগের ২৭ মে ঘোষিত এই রায় নারী সমাজের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা অত্যন্ত ক্ষোভ, উদ্বেগ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একাত্তরের যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এই রায়ে স্বাধীনতাযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করা হলো, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বশেষ খবর
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা