‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ২১:০৭আপডেট : ২৮ মে ২০২৫, ২১:০৭

ঢাকা আহছানিয়া মিশনে যারা ২৫ বছর থেকে সেবা প্রদান করেছে বা করছেন তাদের নিয়ে গঠিত প্লাটফর্ম ডাম ক্লাব২৫-এর উদ্যোগে ‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিকাল ৪টায় ডাম ক্লাব২৫-এর আয়োজন ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ডাম ক্লাব২৫ সদস্য নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. আনছার আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. খলিলউল্লাহ ও এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রসুল। এসময় সারসংক্ষেপ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান।

স্মৃতিচারণ করেন ডাম ক্লাব২৫ সদস্য ইকবাল মাসুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ সেক্টরের সাবেক প্রধান উম্মে ফারওয়া ডেইজি, সিনেডের সাবেক সিইও এবং প্রশিক্ষণ ও উপকরণ উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক শাহনেওয়াজ খান।

পরিচিতি পর্ব পরিচালনা করেন ডাম ক্লাব২৫-এর সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। মিশন প্রতিষ্ঠার বাণী পাঠ করেন ডাম ক্লাব২৫ সদস্য মো. হাবিবুর রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫ সদস্য মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য মো. মনিরুল ইসলাম।

এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আজ যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন অনুভব করি—ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে এই পথচলা শুধু চাকরি ছিল না, ছিল এক মানবিক যাত্রা। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার আদর্শ, মানুষের সেবা আর নৈতিকতায় বিশ্বাস আমাদের শুধু একজন পেশাজীবী হিসেবে গড়ে তোলেনি, বরং মানুষ হিসেবে অনেক বেশি সমৃদ্ধ করেছে।

 

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম