নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা যথাসময়ে, স্থগিতের বিজ্ঞপ্তি ভুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৪:৩৯আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:৩৯

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩-১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির চাকরির নিয়োগ পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি কর্তৃপক্ষের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে 'প্রেস বিজ্ঞপ্তি' আকারে প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে SMS এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক পাঠানো হয়েছে৷

কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে- মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ পরীক্ষার্থীদের এসকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা করা হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের