বিসিএস প্রিলিমিনারির ফল দ্রুত প্রকাশের ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ০৪:৫৬আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১০:০৩

বাংলাদেশ সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ে প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রশ্ন ব্যাংক প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) কমিটির এক সভায় এই সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রজাতন্ত্রের সিভিল সার্ভিস (বিসিএস) এবং নন ক্যাডার পদে উপযুক্ত প্রার্থী মনোনয়নের তিনস্তর বিশিষ্ট নিয়োগ পরীক্ষার ধারাবাহিক পদ্ধতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাকালে ‘সরকারি কর্মচারী আইন, ২০১৫’ এর খসড়া দ্রুততম সময়ে চূড়ান্ত করে পাশের জন্যে কমিটির জোরালো সুপারিশ রাখা হয়।

কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মোঃ আব্দুল্লাহ এবং মুস্তফা লুৎফুল্লাহ সভায় অংশ নেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম