রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১১:৪৪আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৪৪

রাজধানীর রমনা থানার শান্তিনগর মোড়ে বাসের ধাক্কায় মো. তাশিকুল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১ জুন) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ এ তথ্য জানান।

তাশিকুলের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তার বাবা মৃত রইচ উদ্দিন। বর্তমানে ৩১/১ সিদ্ধেশ্বরী শান্তিনগর রমনায় পরিবারের সঙ্গে থাকতেন।

এসআই বলেন, আজ ভোরে তাশিকুল ইসলাম মসজিদে ফজরের নামাজ পড়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ওই সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় ছিটঁকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা যায়নি বলেও জানান এসআই।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম