সোহরাওয়ার্দী মেডিক্যালে যৌথ বাহিনীর অভিযান: ৭ জনকে কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৩:৫৪আপডেট : ০১ জুন ২০২৫, ১৩:৫৪

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতা থেকে রোগী ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়াসহ চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১ জুন) সকাল ১১টার দিকে র‍্যাব-২ এর কর্মকর্তা নিফাজ রহমানের নেতৃত্ব হাসপাতালটিতে অভিযান চালিয়ে আটক দালালদের কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হোসেন।

অভিযান শেষে আবুল হোসেন বলেন, আমরা সোহরাওয়ার্দী মেডিক্যাল, হৃদ্‌রোগ ইনস্টিটিউটসহ পার্শ্ববর্তী সরকারি হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে মহিলা দালালসহ বেশ কয়েকজন দালালকে আমরা হাতে নাতে ধরেছি। এর মধ্যে দু-একজনকে ছেড়ে দিতে হয়েছে। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তারা দালাল না। এসময় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। 

সরকারি হাসপাতালগুলোতে দালাল নির্মূলে নতুন কোনও পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে রিসার্চের বিষয়— দালাল থেকে সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করা যায়।

দালাল চক্র রোগী ভাগিয়ে যে হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? জানতে চাইলে তিনি আরও বলেন,  আমাদের বর্তমান চলমান অভিযানটি শুধুমাত্র দালালদের বিরুদ্ধে। এছাড়া যে সব ক্লিনিক-হাসপাতাল এ কাজের সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে অভিযানের চিন্তাভাবনা করছি। 

অভিযানকালে পুলিশ, র‍্যাব-২ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম