ফের নগরভবনে তালা, বন্ধ নাগরিক সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৫:১৯আপডেট : ০১ জুন ২০২৫, ১৫:১৯

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে। আন্দোলনকারীরা মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবার প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিকসেবা। কর্মবিরতিতে রয়েছেন শ্রমিক ও কর্মচারীরাও।

রবিবার (১ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন, ফলে ভবনটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এসময় আন্দোলনকারীরা স্লোগান দেন— ইশরাক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।

প্রধান ফটকে তালা লাগানো থাকায় নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা বলেছেন, গত দুদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের শাহদাতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান। যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাবো, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাবো।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের পক্ষে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই গেজেট বাস্তবায়নের কোনও উদ্যোগ নেয়নি।

সম্প্রতি ২৯ মে আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আপিল খারিজ করে দেন, ফলে তার শপথগ্রহণে আর কোনও আইনি বাধা নেই, বলছেন ইশরাকের আইনজীবীরা।

সেদিন নগর ভবনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজন করুন। এটি সরকারের প্রতি আমার শেষবারের মতো আহ্বান।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম