তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে: তথ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৮:৫৭আপডেট : ০১ জুন ২০২৫, ১৮:৫৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে। এর পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে নবীন কর্মকর্তাদের সোচ্চার হতে হবে।

রবিবার (১ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সচিব এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আইন ও বিধিমালা মেনে আপনাদের দাফতরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।  

জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণ করে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই অবস্থায় এসেছি। শহিদদের রক্তের ঋণ শোধ করতে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহি বজায় রেখে কর্মকর্তাদের দাফতরিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 

নবীন কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, জনসম্পৃক্ততা বজায় রেখে আপনাদের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের মাধ্যমে চাকরিতে পদচিহ্ন রেখে যাওয়ার জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ওরিয়েন্টেশন প্রশিক্ষণে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম ও যুগ্মসচিব কাজী জিয়াউল বাসেত।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম