ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৪:৫৫আপডেট : ০২ জুন ২০২৫, ১৪:৫৫

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’।

সোমবার (২ জুন) সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ কথা জানানো হয়। ঐক্য ফোরামের প্রতিনিধিরা বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি। ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারি ও সরকারিবান্ধব আইন নয়।

স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টা কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমেরাং হবে। সমাবেশে জানানো হয়, আগামীকাল অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আজ স্মারকলিপি দেওয়া হচ্ছে স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে।

গত ২৫ মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে ১০ দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের