অধ্যাপক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৯:৪৪আপডেট : ০৩ জুন ২০২৫, ১৯:৪৪

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে বারবার অন্যায্যভাবে বদলি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। সংগঠনটি তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম ও সাধারণ সম্পাদক জামিলা সুলতানার সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে একটি প্রবন্ধ লেখার পর হেফাজতে ইসলাম নামে ধর্মীয় সংগঠনের চাপে গত ২৬ মে নাদিরা ইয়াসমিনকে নরসিংদী থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। এরপর মানবাধিকার কর্মীদের প্রতিবাদের মুখে ১ জুন তাকে পুনরায় টাঙ্গাইলে বদলি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একজন শিক্ষকের মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর এ ধরনের আচরণ উদ্বেগজনক ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তারা মনে করেন, একজন নারী কণ্ঠস্বরের স্বাধীনতা চর্চা করায় ধর্মীয় চাপে এভাবে বারবার বদলি করা আদতে উগ্রবাদীদের পক্ষাবলম্বন এবং নারীর মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদিরা ইয়াসমিনকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং তিনি বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন বলেও জানায় ফোরামটি।

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) দ্রুততম সময়ে অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে তার পূর্ব কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে অনলাইন হয়রানি ও মিথ্যা প্রচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী