বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দফতরের গ্রাউন্ড ফ্লোরে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত নামাজের স্থান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে জোহরের নামাজের মধ্যে দিয়ে এর উদ্বোধন করা হয়।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর যোহরের নামাজ আদায়ের মাধ্যমে এই নামাজের স্থান উদ্বোধন করেন। এ সময় নামাজ আদায় করেন বেবিচক সদস্যসহ সর্বস্তরের কর্মকর্তা ও কমচারীরা।
মূলত বেবিচকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সুন্দরভাবে নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ ও উদ্বোধন করা হয়। নামাজ আদায়ের পর সেখানে সবার সুখ সমৃদ্ধি কামনা এবং সিভিল এভিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নয়নের জন্য দোয়ার আয়োজন করা হয়।









