জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ

এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ২০:২৩আপডেট : ০৩ জুন ২০২৫, ২০:২৩

এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৩ জুন) মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে এননটেক্স গ্রুপভুক্ত ২২টি প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদল, এফ. কে. নীট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের করপোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক ও সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষকে মামলায় আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতিরর মাধ্যমে এফ কে নীট টেক্স লিমিটেড নামের প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন ও বিতরণ দেখিয়ে জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ৮৫ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাত করে সংশ্লিষ্ট আইন ও ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম