যাত্রাবাড়ীতে ব্যবসায়ী হত্যা: ৩ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ১৬:২৮আপডেট : ০৪ জুন ২০২৫, ১৬:২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী ইয়াছিন গাজী হত্যা মামলায় তিন জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া তিন আসামি হলেন- আল আমিন, নাজমা বেগম ও সাবিনা আক্তার।

এদিন দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই ফরহাদ আলী কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

সোমবার (২ জুন) তাদের তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, রাজধানীর কাজলার ছনটেক এলাকায় মায়ের দোয়া নামে একটি হোটেলের মালিক ছিলেন ইয়াছিন (৩০)। চার মাস আগে তিনি সেটি ২ লাখ ৭০ হাজার টাকায় আল আমিনের কাছে বিক্রি করেন। এর মধ্যে ১০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

সেই পাওনা নিতে ১ জুন রাত ১০টার দিকে ইয়াছিন তার স্ত্রীকে নিয়ে ছনটেকে আল আমিনের বাসায় আসেন। সেখানে পাওনা টাকা চাওয়া নিয়ে ইয়াছিন ও আল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় অন্য আসামিরা ইয়াছিনের সঙ্গে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে আল আমিন ধারালো বটি দিয়ে ইয়াছিনের ঘাড়ে কোপ মারে। গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে ঢাকা মেডেক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে সোমবার (২ জুন) যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

ইয়াছিনের বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাগাদি ঢালীরঘাট এলাকায়। তিনি ওই গ্রামের আবুল বাশার গাজীর ছেলে। স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম