ব্যাংকের কাস্টমার কেয়ারের পরিচয়ে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ১৯:২৬আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯:২৬

ব্যাংকের কাস্টমার কেয়ার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের মোবাইল ফোনে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়ে বিপুল অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা রুহুল আমিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৪ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিআইডি জানায়, ভুক্তভোগী বাদী এক ব্যবসায়ী, যিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় হিসাব খুলেছিলেন। গত ২৪ মার্চ বিকালে তিনি ঢাকার মগবাজার মোড়ে অবস্থানকালে এক প্রতারকের ফোন পান। প্রতারক নিজেকে সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ারকর্মী পরিচয় দিয়ে বলেন, তার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমা হবে, যার জন্য একটি ওটিপি যাবে মোবাইলে তা জানাতে হবে।

ভুক্তভোগী সরল বিশ্বাসে ওটিপি শেয়ার করলে প্রতারক চক্র তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে নেয়। পরবর্তীতে এ ঘটনায় রমনা মডেল থানায় ২৫ মার্চ একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রুহুল আমিনকে চিহ্নিত করে আজ (৪ জুন) সকাল ৯টার দিকে ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডি জানায়, এই সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে, যারা দেশের বিভিন্ন জায়গায় একই কায়দায় সাধারণ মানুষকে টার্গেট করছে। গ্রেফতার রুহুল আমিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত, গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ব্যাংক কখনোই ওটিপি চায় না—এ বিষয়ে জনসচেতনতা জরুরি। ওটিপি বা ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়ার ব্যাপারে গ্রাহকদের সতর্ক থাকতে হবে।

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম