‘জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ২১:৩৭আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:৩৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার (৪ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন ও বিধিমালা মেনে দাফতরিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, ‘আইনের মধ্যে থেকেই নবীন কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নৈতিকতা ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।’ 

মাহবুবা ফারজানা বলেন, ‘সরকারি কর্মচারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
গুজব প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের ভূমিকা পালনের পরামর্শ তথ্য সচিবের
‘কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে’
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: তথ্য সচিব
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান