কিছু সীমাবদ্ধতা থাকলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক: রেলওয়ে উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৩:৩১আপডেট : ০৫ জুন ২০২৫, ১৩:৩১

সড়ক পরিবহন ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। কারণ ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সোয়া ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার। ঈদে সবাই যেন ঠিকভাবে গ্রামের বাড়ি যেতে পারেন, আমরা এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। ট্রেনে বিনা টিকিটি ভ্রমণের বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হয়েছে। কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেস্টনি।

মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্রেনে ছাদে ভ্রমণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা নিরুৎসাহিত করেছি। তারপরও ঈদের কারণে হয়তো অনেকে যেকোনোভাবে বাড়ি যেতে চায়। তাই অনেক সময় মানবিক কারণে কিছুটা ছাড় দেওয়া হয়। তারপরও বিষয়টি দেখতে তিনি রেলওয়ে কর্মকর্তাদের নির্দেশ দেন।

অপরদিকে সড়ক পথে বেশি ভাড়া আদায় করা হয় কিনা সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।

উপদেষ্টা জানান, বৃহস্পতিবার সকালে সায়েদাবাদে তার উপস্থিতিতে লাল সবুজ পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, দুপুর ১২টায় কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম ঘুরে দেখেন তিনি। এ সময় যাত্রীদের টিকিট চেকিং ও তাদের সুবিধা-অসুবিধার খবর নেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম