শ্রম ভবন ছাড়লেন শ্রমিকরা, ঈদের পর নতুন কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৫, ২৩:১১আপডেট : ০৫ জুন ২০২৫, ২৩:২২

টিএনজেড গ্রুপের ৮ কারখানার আন্দোলনরত প্রায় ৪৫০ শ্রমিককে আপাতত ২ হাজার টাকা করে দিয়েছে বিজিএমইএ। এ টাকা পেয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন শ্রমিকরা। তবে পাওনা সব বকেয়ার দাবিতে ঈদের পরে আবারও কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্দোলনরতরা। ঈদুল আজহার আগে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি পূরণ না করায় আন্দোলনে নামেন তারা।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টায় বিজয়নগর শ্রম ভবনের সামনে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড় করিয়ে ও মাইকে ডেকে তালিকাভুক্ত শ্রমিকদের বেতন বাবদ ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আর যারা উপস্থিত হতে পারেননি, তাদের টাকা বিকাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, ৫ হাজার শ্রমিকের মধ্যে বুধবার (৪ জুন) মাত্র ২৫০ জন শ্রমিকের পূর্ণাঙ্গ বকেয়া পরিশোধ করা হয়। আর বেশি সংখ্যক শ্রমিককে সামান্য পরিমাণ টাকা দেওয়া হয়। আবার অনেকের একেবারেই না দিয়ে গা ঢাকা দেয় মালিকপক্ষ। এতে আবারও আন্দোলনে নামেন শ্রমিকদের একাংশ। সে প্রেক্ষিতে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে বৃহস্পতিবার (৫ জুন) এ উদ্যোগ নেওয়া হয়।

কয়েকজন শ্রমিক জানান, শুধু ঈদের কারণে ২ হাজার টাকা পেয়ে আপাতত আন্দোলন থেকে সরে যাচ্ছেন। কিন্তু ঈদের পর আবারও আন্দোলনে নামবেন।

টিএনজেড গ্রুপের শ্রমিক নেতা শহিদুল ইসলাম জানান, ঈদের আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ কথা রাখেনি। তাই বিকাল থেকে উত্তরায় কারখানার ডিরেক্টর শাহিনের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। গত কয়েকদিন শ্রমিকদের একটি অংশ শ্রম ভবনের সামনে রাত-দিন অবস্থান নেন। 

তিনি বলেন, এ মুহূর্তে আন্দোলন না করলেও ঈদের পর সবার সঙ্গে আলোচনা করে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান