ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৫, ১৩:১৯আপডেট : ০৮ জুন ২০২৫, ১৩:১৯

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন ও পরবর্তী দুই দিন অর্থাৎ ১২ জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় অনেকেই রবিবার (৮ জুন) কোরবানি দিচ্ছেন।

এদিন সকালে রাজধানীর মিরপুর এলাকায় ঘুরে দেখা গেছে, ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই অনেক বাসিন্দা কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেন। কেউ কেউ ঈদের দিন কসাই না পাওয়ায়, আবার কেউ স্বজনদের অপেক্ষায় থেকে আজ কোরবানি দিচ্ছেন।

মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মৃদুল আহমেদ বলেন, ঈদের দিন কসাই পাইনি। বেশি মজুরি চাচ্ছিল। তাই দ্বিতীয় দিন পর্যন্ত অপেক্ষা করেছি।

মিরপুর পল্লবীর বাসিন্দা সিরাজ তারেক বলেন, আমাদের পরিবারের সদস্যরা সবাই ব্যবসায়ী। ঈদের দিনও ভাইয়েরা ব্যস্ত ছিল। তাই ঈদের দিন সবাই একত্রিত হতে পারেননি। আজ সবাই মিলে একসঙ্গে কোরবানি দিচ্ছি। সবার উপস্থিতিতে কোরবানি দেওয়ার আনন্দটাই বেশি।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছে, ঈদের দিনের কোরবানির বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হয়েছে। আজ এবং আগামীকাল সোমবার (৯ জুন) পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ চালিয়ে যাবেন। এতে রাজধানীর বাসিন্দারা তাদের সুবিধামতো সময়ে কোরবানি দিতে পারছেন।

বর্জ্য ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক নাগরিক।

মিরপুর ১০ নম্বরের বাসিন্দা তানভীর হোসেন বলেন, গত কয়েক বছর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশন বেশ তৎপর ছিল। মানুষও এখন সচেতন। সিটি করপোরেশন থেকে দেওয়া পলিব্যাগে করে ময়লা নির্দিষ্ট জায়গায় রেখে আসে। যেখানে-সেখানে ময়লা ফেলে না আর।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের