ঈদের ছুটির শেষ দিনে আকাশপথেও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৫, ১২:০৩আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:০৩

ঈদুল আজহার ছুটি শেষের পথে। আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। তাই ছুটি শেষে রাজধানীমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। কেউ ফিরছেন বাসে, কেউ ট্রেনে, আবার অনেকেই ফিরছেন উড়োজাহাজে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঈদের ছুটিতে যারা আকাশপথে বাড়ি গিয়েছিলেন, তারা এখন ফিরতে শুরু করেছেন।

বাংলাদেশ বিমানের তথ্য অনুযায়ী, ঈদের সময় সৈয়দপুর, রাজশাহী ও কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট চালানো হয়েছিল। এখন সেই বিশেষ ফ্লাইট না থাকলেও নিয়মিত ফ্লাইট চলছে। রাজশাহী, সৈয়দপুর, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইটে যাত্রীরা ফিরছেন।

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর বলেন, ‘এখন স্বাভাবিক ফ্লাইটেই যাত্রী পরিবহন চলছে। কেউ কেউ আবার ঢাকার বাইরে যাচ্ছেন, আবার অনেকেই ঢাকায় ফিরছেন।’

অন্যান্য এয়ারলাইন্স যেমন ইউএস-বাংলা ও নভোএয়ার থেকেও জানানো হয়েছে, তারা ঈদের সময় অতিরিক্ত ফ্লাইট না চালালেও নিয়মিত ফ্লাইটগুলোই অব্যাহত রেখেছে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম