রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ০৩:০৬আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:০৬

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতাররা হলো, জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্ভ্রাজ মোল্লা (৩৫)। মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিবির বরাতে ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, দুষ্কৃতকারীরা মিরপুর সনি সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী