নিউমার্কেটে কর্মজীবী হোস্টেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৬:৫২ আপডেট : ১৫ জুন ২০২৫, ২০:১২

রাজধানীর নিউমার্কেট থানার কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে ও নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক এ তথ্য জানান।

শান্তা বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। জানা গেছে তিনি দোহার এলাকায় অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। থাকতেন ওই হোস্টেলে। তিনি বিবাহিত ছিলেন তবে তার স্বামী এখানে থাকতেন না।

এসআই মোবারক জানান, আমরা খবর পেয়ে হোস্টেল থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তিনি ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

তিনি বলেন, ওই নারী আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যানা জানা যাবে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
সর্বশেষ খবর
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত সা‌ড়ে ৬ হাজার
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত সা‌ড়ে ৬ হাজার
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’