সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৮:৩২ আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮:৩২

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। সভায় ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার দাবিতে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রবিবার (১৫ জুন) দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার আগ পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। 

তিনি বলেন, ‘আগামীকালকের সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা হবে, আমরা জানতে পেরেছি। মিটিং থেকে সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের এবং ডাকসুর পক্ষে আসে, সেটাই আমরা চাই। ডাকসুকে বানচাল করার জন্য কোনও ষড়যন্ত্র যেন বাস্তবায়ন হতে না পারে, সেই কারণে আমরা অবস্থান কর্মসূচিতে বসেছি।’

/আরআইজে/
সম্পর্কিত
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ছারপোকা দমনে ৩২ লাখ টাকা খরচ করেছে ডাকসু
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
সর্বশেষ খবর
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!