শাহবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ২১:২০আপডেট : ১৫ জুন ২০২৫, ২১:৪৫

রাজধানীর শাহবাগে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মোবারক (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যা সোয়া ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে শাহবাগ থানা কাজ করছে। 

নিহতের খালাতো ভাই রবিউল জানান, তারা শাহবাগ এলাকায় মেট্রোরেলের নিচে থাকেন।  নবী নামে এক যুবক মোবারকের কাছে পাঁচ হাজার টাকা পেতো। সেই টাকার জন্য নবীর নির্দেশে রাতুল ও রাজুসহ কয়েকজন মিলে মোবারককে ধরে শিশুপার্কের পাশে নিয়ে যায়। তারা মোবারকের মোবাইলটি নিয়ে যায়। সে মোবাইল ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু অভিযুক্তরা মোবাইল ফোন ফেরত না দিয়ে মোবারককে মারধরসহ দুই উরুতে ছুরিকাঘাত করে।

তবে নাম প্রকাশ না করে মোবারকের পরিচিত আরেকজন জানান, রাতুল, রাজু এবং নিহত মোবারক—তারা সবাই শাহবাগ এলাকায় ভাসমান মাদক (গাজা) বিক্রেতা। মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মোবারককে ছুরিকাঘাত করা হয়।

নিহত মোবারকের গ্রামের বাড়ি সিলেটে। তার বর্তমান ঠিকানা রামপুরার আফতাবনগরে হলেও তিনি বেশিরভাগ সময় শাহবাগে মেট্রোরেলের নিচে ভাসমান অবস্থায় থাকতেন। তার বাবা মৃত আব্দুল মোনাফ। মোবারক সম্প্রতি বিয়ে করেন। তার  স্ত্রীর নাম লামিয়া আক্তার জান্নাত।

 

/এআইবি/কেএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম