সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৫, ১৩:০৬আপডেট : ১৭ জুন ২০২৫, ১৩:০৬

সরকারি কর্মচারীদের জোট সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আজও আন্দোলনে নেমেছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার কিছু সময় পরে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হয়ে মিছিল করে নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান করছেন তারা।  

সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংযুক্ত পরিষদ নেতা নুরুল ইসলাম। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা এই আন্দোলন করছেন।

বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ নেতা বাদিউল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন এর পরপরই আন্দোলনের নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নতুন কেবিনেট ভবনের সামনে আয়োজিত সমাবেশে ঐক্য ফোরাম নেতা নুরুল ইসলাম বলেছেন, সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন, সমাবেশের কর্মসূচি ঘোষণা করার পরেও যারা আন্দোলনে আসনে না—তাদের আসতে বাধ্য করা হবে।

তিনি বলেন, আইন উপদেষ্টা এই অধ্যাদেশ সংশোধনের কথা বলেছেন, আমরা তা মানবো না। পুরো অধ্যাদেশ বাতিল করতে হবে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী