মতিঝিলে অটোরিকশার ধাক্কায় ট্রাফিক পুলিশ আহত, চালককে এক মাসের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ০০:৫৬আপডেট : ১৮ জুন ২০২৫, ০০:৫৬

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ট্রাফিক কনস্টেবল শিশির কুমার বালা গুরুতর আহত হয়েছেন। পরে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দায়িত্ব পালনের সময় কনস্টেবল শিশির একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে তাকে ধাক্কা দেয় এবং টেনে-হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়।

ঘটনার পর চালক আব্দুল খালেককে (৫২) ঘটনাস্থল থেকেই আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম