ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৭:৫৪আপডেট : ১৮ জুন ২০২৫, ১৭:৫৪
রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাস ট্রাক ও অটোরিকশা সংর্ঘষে রাহেলা আক্তার (২৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী অটোচালক মো. হামিদুলসহ একই পরিবারের তিন জন। 
 
মঙ্গলবার (১৭ জুন) রাতে রাহেলাকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত বাকিরা স্থানীয় চিকিৎসালয়ে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। 
 
নিহত রাহেলার শাশুড়ি জেসমিন বেগম বলেন, গত রাতে রাহেলার পেট ব্যথার কারণে তার আমার ছেলে হামিদুল, মেয়ে হামিদা ও নাতি ইমান হোসেনসহ অটোরিকশায় করে ডাক্তার দেখাতে যাচ্ছিল। অটো চালাচ্ছিল হামিদুল। পথিমধ্যে ঢাকা ম্যাস শ্রমিক কোলনির ২২ নম্বর রোডের সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনের রাস্তায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপ দেয়, এতে অটোরিকশাটি পড়ে যায়। রাহেলা রাস্তায় এক পাশে ছিটকে পড়ে, ওই সময় পাশের ট্রাকটি তাকে চাপা দেয়, বাকিরা পড়ে আরেক পাশে। গুরুতর আহত অবস্থায় রাহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 
 
কদমতলী থানার উপ-পরিদর্শক এসআই মোসা. নুসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত সোয়া ১১টার দিকে ঢাকা ম্যাস শ্রমিক কলোনির সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 
 
নিহতের গ্রামের বাড়ি হবিগঞ্জে। স্বামীর বাড়ি বরগুনার তালতলী উপজেলায়। রাহেলার দুই ছেলে। ময়নাতদন্তের পর বুধবার (১৮ জুন) দুপুরে রাহেলার মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি হবিগঞ্জ নেওয়া হচ্ছে বলে জানান শাশুড়ি জেসমিন। 
/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম