অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আন্তরিক হওয়ার আহ্বান আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৮:৫৬আপডেট : ১৮ জুন ২০২৫, ১৮:৫৬

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান করা পুলিশের দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ‘প্রত্যেক পুলিশ সদস্যকে তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’

বুধবার (১৮ জুন) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দেশের গুরুত্বপূর্ণ একটি ইউনিট। ডিএমপির কাছ থেকে জনগণ পেশাদার ও গুণগত-সেবা প্রত্যাশা করে। তাই দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকতে হবে। মোবাইল ডিউটি, গার্ড ডিউটি বা কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এতে মনোযোগ বিঘ্নিত হয়।’

তিনি আরও বলেন, ‘ডিএমপি’র প্রতিটি সদস্যকে নিরপেক্ষ ও সুশৃঙ্খল নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।’

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘যেকোনও অপরাধে গোয়েন্দা তথ্য ব্যবহার করে অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে হবে। বিশেষ করে নির্বাচনি পরিবেশকে নিরাপদ রাখতে ডিবি, পুলিশসহ সবাইকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে ডিএমপির প্রতিটি সদস্যকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।’

মাসিক পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এতে ডাকাতি, দস্যুতা, খুন, চুরি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষপর্বে আইনশৃঙ্খলা রক্ষা ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম