হার্পার কলিন্স থেকে প্রকাশ হচ্ছে কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১০:০০আপডেট : ২১ জুন ২০২৫, ২১:৩৯

স্বনামধন্য ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের এক ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাটি তার লেখায় উঠে এসেছে; যেটি এক অভূতপূর্ব ঘটনাও বটে।

প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার ‘কার্নিভোর’ বইটি আগামী ৩০ জুন প্রকাশ হবে। বর্তমানে বইটি অ্যামাজনে প্রি-অর্ডার করা যাচ্ছে। অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে পাওয়া যাবে। আর আগামী বছরের মার্চে বইটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় প্রকাশ হবে। এছাড়া ঢাকার বুকওয়ার্ম এবং অন্যান্য দোকানেও ইন্ডিয়ান পেপারব্যাক সংস্করণে পাওয়া যাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

বইটির আগাম প্রশংসায় ব্রিটিশ লেখক ওয়াসিম খান বলেছেন, কাজী আনিস আহমেদের লেখা তীক্ষ্ণ—যা তার আখ্যানের অন্ধকার বাঁকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ! খাবারের বিলাসিতা ও রুচির বিকৃতির মধ‍্য দিয়ে তিনি সমাজের ক্রমবর্ধমান শ্রেণিভেদের বীভৎসতা তুলে এনেছেন।

ব্রিটিশ সাংবাদিক নিনা ভদ্রেশ্বর বলেছেন, ‘কার্নিভোর একাধারে থ্রিলার, ডায়াস্পোরিক ড্রামা এবং বিলিয়নিয়ার ক্লাবের হাস্যরস সমৃদ্ধ। কাজী আনিসের নায়ক অসহায় ক্যাশ, একজন অভিবাসী বাঙালি। সে ম্যানহাটনের একটি রেস্তোরাঁ চালায়, যা অভিনব স্বাদের জন্য পরিচিত—অথচ কিছু রাশিয়ান ব্যবসায়ীর কাছে লাখ লাখ টাকা ঋণী। এটা ভারত, বাংলাদেশ আর উপনিবেশের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পাঠ।’

লেখক কাজী আনিস আহমেদ ঢাকায় বেড়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করেছেন। এর আগে তার একটি ছোটগল্প সংকলন, উপন‍্যাসিকা এবং একটি উপন‍্যাস প্রকাশিত হয়েছে। তিনি নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, গার্ডিয়ান, অবজারভার, ফিন্যান্সিয়াল টাইমসসহ দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় উপসম্পাদকীয় লিখেছেন।

আরও পড়ুন:

বিক্ষিপ্ততার মাঝে সাহিত্য নতুন ঠিকানা হয়ে দাঁড়াতে পারে: কাজী আনিস আহমেদ

/ইউএস/
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক