শরীয়তপুরের সেই ডিসি ওএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ২০:৪৩আপডেট : ২১ জুন ২০২৫, ২১:৪০

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে সরিয়ে নিয়েছে সরকার। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। আর এই ঘটনার পর জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শরীয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশিমনে তুলেছেন, ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন।’

এ ছাড়াও টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শার্টের বোতাম খুলে বুক খোলা অবস্থায় লাল-হলুদ রঙের জামা ও স্যালোয়ার পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। এ ছাড়াও ভিডিটিওর মাঝখানে রয়েছে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন। এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘ডিসি তার সৎচরিত্র ধরে রাখতে পারেননি। জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী সাংবাদিক ডিসি এবং এক নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। ডিসির কাছ থেকে এ ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে—এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করে না।’

এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
কক্সবাজারের ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা