শ্রম ভবনের সামনে শ্রমিকদের একাংশের অবস্থান, মালিক অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৯:৪৫আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:৪৫

বকেয়া বেতন ও বোনাসের টাকা পরিশোধে উদ্যোগ না নেওয়ায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে মালিকপক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন কয়েকশ শ্রমিক। তারা গাজীপুরের সিজন্স ড্রেসেস কারখানায় কর্মরত।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় সরজমিন দেখা গেছে, ভবনের সামনের ফটকে ও আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান তারা।

সকাল ১০টার পর থেকেই বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার সেখানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মালিকপক্ষের কাছে ১ হাজার ২০০ শ্রমিকের দুই মাসের ৫ কোটি টাকার বেশি বকেয়া। এর মধ্যে দুটি বোনাসের টাকাও রয়েছে। আর যদি কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে এর পরিমাণ ২০ কোটি টাকার মতো হবে।

তিনি বলেন, গত ১৬ জুনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টায় শ্রম ভবনে মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। আমাদের শ্রমিক প্রতিনিধিরা যথা সময়ে উপস্থিত হলেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ছিলেন না। শুধু শিল্প পুলিশের প্রতিনিধি ও কলকারখানা অধিদফতরের মহাপরিচালক ছিলেন। আর কারখানা মালিকদের চার জনের মধ্যে শুধু একজন এসেছেন। যেই ব্যাংকের কাছে কারখানার মর্গেজ সেই ব্যাংকের কোনও প্রতিনিধিও আসেননি। কথা ছিল ব্যাংক প্রতিনিধি থাকবেন। এরই মধ্যে মালিকদের একটি পক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধে অপারগতা প্রকাশ করেন। তাই আমরা বৈঠক বয়কট করে আন্দোলনে নেমেছি।

অন্যদিকে পাশাপাশি এলাকার আরেকটি কারখানা তারাটেক্স ফ্যাসনের কর্মীদের দাবি আংশিক মেনে নেওয়ায় তারা সরে গেছেন বলে জানা গেছে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান