দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

ঢাবি প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:৪৫

বড় আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। অন্য বিডিআর সদস্যদেরও আন্দোলনের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আজ দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পুলিশের ব্যারিকেট ভেঙে শাহবাগ মোড় অবরোধ করলেও পরে তারা জাদুঘরের সামনে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছেন।

একাধিক বিডিআর সদস্যর সঙ্গে কথা বলে জানা গেছে, কমিশন গঠনের পর দীর্ঘ সময় কেটে গেছে। তবুও তাদের দাবি পূরণ হয়নি। এ জন্যই নতুন করে তাদের রাজপথে নামতে হয়েছে। তবে এবার দাবি আদায় না করে রাজপথ ছাড়বেন না বলে জানান তারা।

বিডিআর সদস আমিনুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা কোনও কথা বলতে পারিনি। আমাদের দাবি-দাওয়া নিয়ে কারও কাছে যেতে পারিনি। কিন্তু আমাদের কী লাভ হয়েছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে। এখনও আমাদের রাস্তায় পুলিশের মার খেতে হচ্ছে। দাবি পূরণের জন্য রাজপথে রাত কাটাতে হচ্ছে। তাহলে হাসিনা এবং আপনাদের মধ্যে পার্থক্য কী? আমরা অন্য বিডিয়ার সদস্যদের আন্দোলনে অংশ নিতে আহ্বান জানিয়েছি।

/আরকে/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
বাংলামোটরে ইনকিলাব মঞ্চের অবস্থান, আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের