খিলক্ষেতে রেলের জায়গায় মন্দিরের সাইনবোর্ড, অপসারণের দাবি স্থানীয়দের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ০১:৩১ আপডেট : ২৪ জুন ২০২৫, ২২:১৫

রাজধানীর খিলক্ষেতে রেলের জায়গায় অস্থায়ীভাবে নির্মিত একটি মন্দির অপসারণের দাবি জানিয়েছে স্থানীয় কিছু বাসিন্দা। সোমবার (২৩) রাতে একটি মিছিল থেকে এ দাবি জানানো হয়। তারা জানান, মঙ্গলবার বেলা ১২টা মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে।

সুমন সুধা নামে এক সনাতন ধর্মাবলম্বী এ অভিযোগ করেন। তিনি বলেন, রাতে হঠাৎ একদল মানুষ মন্দিরে এসে ভিড় করে। এসময় তারা মঙ্গলবার বেলা ১২টার ভেতরে মন্দির সরিয়ে ফেলার দাবি জানায়।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান। রাত সোয়া ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি৷ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

মন্দির সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, খিলক্ষেতের অস্থায়ী মন্দির সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় কিছু বাসিন্দা এসে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলে। তবে পুরো বিষয়টি আমরা দেখছি, যাতে করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন বলেন, রেলের জায়গাতে মন্দির ছিল। এতদিন টিনের বেড়া ছিল। সোমবার মন্দির কর্তৃপক্ষ পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এতে উত্তেজনা দেখা দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আজ সকালে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও মন্দির কমিটির সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। উভয়পক্ষ আমাদের জানিয়েছে এ বিষয়ে আর কোনও ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে না। একইভাবে মন্দির থাকা না থাকার বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রেল কর্তৃপক্ষের একটি বৈঠক হয়েছে। মন্দির থাকা না থাকার বিষয়টি রেল কর্তৃপক্ষ দেখবে।

/এবি/এমএস/
সম্পর্কিত
রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ
সেগুনবাগিচার দেয়াল সেজেছে নতুন রূপে
মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে হাতকড়া, রিহ্যাব সেন্টারের ২ কর্মী আটক
সর্বশেষ খবর
বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ
রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ
পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার সরকারে পেলেন বড় পদ
পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার সরকারে পেলেন বড় পদ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে