প্রশাসক ও পোষ্য মেয়র হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি: ইশরাক হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৫, ০৩:৩৬আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:৩৬

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রথমে প্রশাসক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উল্লেখ করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘এরপরের প্রস্তাব ছিল ‘পোষ্য’ মেয়র হওয়ার। আরও অনেক কিছুই পেতে পারতাম; হোক পদ অথবা প্রাচুর্য। তার বিনিময়ে বিসর্জন দিতে হতো নীতি ও আদর্শ। বলা যেত না গণতন্ত্রের কথা, ভোটের কথা। তোলা যেতো না জাতীয় নির্বাচনের দাবি।’

বুধবার (২৫ জুন) প্রথম প্রহরে তার ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি এসব কথা বলেন।

ওই ভিডিও ক্লিপে উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, ‘যখন এই ইস্যুটা আসে তখন আমাদের গভর্নমেন্টের পজিশন ছিল আমরা ফ্যাসিস্ট হাসিনা আমলের কোনও নির্বাচনকে বৈধতা দিবো না এবং সে জায়গা থেকে নির্বাচিতভাবে মেয়র করার দিকে সরকার যাবে না।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা একটা অল্টারনেটিভ প্রস্তাব রেখেছিলাম যে, ওনাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার। তখন সেই প্রস্তাবটাকে আমাদেরই একজন উপদেষ্টা পাঠিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবটাকে অত্যন্ত দম্ভ করে অহংকার করে ডিনাই করা হয়।’

আসিফ মাহমুদের এই ভিডিও শেয়ার করে ইশরাক হোসেন আরও বলেন, ‘জনগণ অবশ্যই একদিন বুঝবে শেষ পর্যন্ত লড়াইটা ছিল কেবলই আইনের শাসন ও নিরপেক্ষ নির্বাচকালীন সরকার তথা গণতন্ত্রের পক্ষে।’

‘অনেকেই নানা বাজে মন্তব্য, সমালোচনা, কুৎসিত ভাষায় কথা বলেছেন’, উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই চরম বিরক্ত হয়েছেন যারা সরকারের সঙ্গে লেনদেনে লিপ্ত। আমার নীতি অটুট, আমার নেতা অটুট। চরিত্র হনন করাও একটি রাজনৈতিক হাতিয়ার। মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা অন্যায়কারীরা করবেই। কিন্তু শেষ বিজয় হবে ন্যায় ও সত্যের পক্ষের শক্তির ইনশাআল্লাহ।’

এর আগে নগরভবনে ইশরাক সমর্থকদের ছুরিকাঘাতের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠতার অভিযোগ করেন ইশরাক হোসেন। ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুঁইয়াকে বলবো প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্যে আরেকজনের বুকে ছুড়ি চালাবেন না।’

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম