উত্তরায় মব সৃষ্টির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ০১:৫৫আপডেট : ২৭ জুন ২০২৫, ১৭:১০

রাজধানীর উত্তরায় ‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৩ জুন) রাতে উত্তরা এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে ঘিরে মব সৃষ্টির ঘটনায় সোমবার রাতে উত্তরা এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদসহ আরও অনেককে শনাক্ত করা হয়েছে। মব সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েন ওসি হাফিজুর রহমান।

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম