গুম ও বিচারবহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের দাবি আসকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৫, ১৯:১৬আপডেট : ২৫ জুন ২০২৫, ১৯:১৬

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, বিচারবহির্ভূত হত্যা, গুম, বেআইনি আটক, হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অমানবিক ও অবমাননাকর আচরণ বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (২৫ জুন) এক সংবাদ বিবৃতিতে আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির এ আহ্বান জানান।

আসকের বিবৃতিতে বলা হয়, ১৯৯৮ সালে বাংলাদেশ জাতিসংঘের ‘নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ বা দণ্ডের বিরুদ্ধে কনভেনশন (সিএটি)’ অনুস্বাক্ষর করলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনও চরম ঘাটতি রয়ে গেছে। বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার অনুপস্থিতি উদ্বেগজনক। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী অন্তত ১৫টি বিচারবহির্ভূত মৃত্যুর অভিযোগ এসেছে, যার অধিকাংশেরই কোনও নিরপেক্ষ তদন্ত হয়নি।

আসক মনে করে, এমন বাস্তবতায় ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর সঠিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নির্যাতনের প্রতিটি অভিযোগের ক্ষেত্রে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানানো হয় বিবৃতিতে। 

তদন্ত শেষে সংশ্লিষ্ট দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও আইনি সহায়তা প্রদানের আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

আসক আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে সব নির্যাতনের শিকার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে, মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে মানবাধিকারের প্রতি অঙ্গীকার থাকতে হবে দৃঢ় ও আপোষহীন। বাংলাদেশের যেসব আন্তর্জাতিক চুক্তিতে সই রয়েছে, তার বাস্তবায়নে রাষ্ট্রকে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ রাখতে হবে। যাতে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষিত থাকে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন-নেত্রকোনায় বাউল গান বন্ধের ঘটনায় আসকের নিন্দা
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম