সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৭৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ২১:২৪আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:২৪

রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ৬৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৩৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫৩৮ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ জুন) দেশব্যাপী একযোগে পরিচালিত বিশেষ অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন, একটি বন্দুক, চারটি কার্তুজ, তিনটি বার্মিজ চাকু, তিনটি ওয়ান শুটার গান, একটি বড় ছুরি, তিনটি ধারালো চাকু, চারটি চাপাতি, একটি দা, একটি সুইস গিয়ার এবং একটি কুড়াল।

পুলিশ সদরদফতর জানিয়েছে, সারাদেশে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম