যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ১৭:৪৯আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭:৪৯

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান করবী (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষর্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর শনিরআখড়া দনিয়া কলেজের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ চালক মো. মাসুম মিয়াকে আটক করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ এ তথ্য জানান।

সাতক্ষীরার কলারোয়া থানার দুলাইপুর সরদারপাড়া গ্রামের রিকশা ব্যাটারি ব্যবসায়ী আব্দুর রশিদের মেয়ে ইসরাত। বর্তমানে রামপুরা এলাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারের শিক্ষর্থী ছিলেন।

মৃতের বাবা আব্দুর রশিদ বলেন, গতকাল রাতে পুলিশের মাধ্যমে খবর পাই ইসরাত সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে যাত্রাবাড়ী থানায় গিয়ে তার লাশ দেখতে পাই।

এসআই বলেন, শুক্রবার সন্ধ্যায় বান্ধবীসহ কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন ওই শিক্ষার্থী। সেখান থেকে রাতে রামপুরায় হোস্টেলে ফেরার পথে দিবাগত রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইসরাত। তার বন্ধু মোটরসাইকেল চালক রাফি সামান্য আহত হন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। রাফিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই আরও বলেন, নিহতের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা থানায় আসেন। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম