অর্থ আত্মসাৎ: ঢাকা বারের সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৫:০৭আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫:০৭

ঢাকা আইনজীবী সমিতির টাকা আত্মসাতের অভিযোগের সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 

রবিবার (২৯ জুন) ঢাকা আইনজীবী সমিতির পক্ষে ঢাকা মুখ্য মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে এ আবেদন করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম অপু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এজাহার পর্যালোচনা সাপেক্ষে পরে আদেশ দিবেন বলে জানান। 

মামলায় অভিযুক্তরা হলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন ও সাবেক ট্রেজারার মো. ওমর ফারুক।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪-২৫ সালে ক্ষমতায় থাকাকালীন পারস্পরিক যোগসাজশে এনেক্স ভবন ৩ ও ৪ নির্মাণকালে ১১ লাখ টাকা আত্মসাত করেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০ এর ৪০৬,  ৪২০ ও ৩৪ ধারায় এ মামলা করা হয়।

উল্লেখ্য, মামলায় অভিযুক্তরা প্রত্যেকেই আওয়ামীপন্থি সাদা প্যানেল থেকে নির্বাচিত হন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম