বেসরকারি মেডিক্যালের দ্বিতীয় সার্কুলারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৯ জুন ২০২৫, ১৬:৩৭

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজের শূন্য আসন পূরণে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশ করাসহ চার দফা দাবি জানিয়েছেন ভর্তিপ্রত্যাশী শিক্ষার্থীরা।

রবিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি মেডিক্যালে ভর্তির দ্বিতীয় সার্কুলার প্রকাশ না হওয়ায় হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তারমুখে পড়েছে। চলতি শিক্ষাবর্ষে সারা দেশে একযোগে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট অংশগ্রহণকারী ছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। এর মধ্যে ৬০ হাজার ৯৫ জন শিক্ষার্থী পাশ করেন। সরকারি আসনের বাইরে যারা মেধাক্রমে সুযোগ পাননি, তাদের বড় একটি অংশ বেসরকারি কলেজে ভর্তি হন। পরীক্ষায় পাশ করা অধিকাংশ শিক্ষার্থীই পরবর্তী সময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। তবু ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও প্রায় ৬০০টির বেশি আসন ফাঁকা রয়ে গেছে। চিকিৎসা শিক্ষায় একটি আসন শূন্য থাকা মানে ভবিষ্যতে একজন চিকিৎসক কমে যাওয়া, যা দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার ঘাটতির বাস্তবতায় প্রতিফলন ঘটাতে পারে।

তারা আরও বলেন, স্বাস্থ্য খাতের সুরক্ষা, জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়নের স্বার্থে অবিলম্বে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশ করা প্রয়োজন। এই সার্কুলারের মাধ্যমে পূর্বে বাদ পড়া কিংবা আবেদন করতে না পারা যোগ্য শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের তুলে ধরা অন্য দাবিগুলো হলো– ২৫ মের আগের দেওয়া সরকারি মৌখিক আশ্বাসের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে; পোর্টাল বন্ধ অজুহাত তুলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস না করে প্রশাসনিক সিদ্ধান্তে তা পুনরায় খুলতে হবে এবং ১৫ জুনের হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন– সুমাইয়া আক্তার জুথি, তাওসীফুর রহমান তুহিন, নিঝুম জাহান তন্নি প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম