মুরাদনগরের ঘটনায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিবেদক
২৯ জুন ২০২৫, ২০:০৬আপডেট : ২৯ জুন ২০২৫, ২০:০৬

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম।

রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে মুরাদনগরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বক্তারা। একইসঙ্গে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এর আগে, বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘আমার বোন ধর্ষিতা কেন, ইন্টারিম জবাব চাই; ধর্ষকদের বিচার কর, নিরাপত্তা দাও, না হলে গদি ছাড়ো; যেই সমাজ ধর্ষক পালে সেই সমাজ ভেঙে দাও; ধর্ষকের ক্ষমতা কেড়ে নিন, নারীর রাজনৈতিক ক্ষমতা দিন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটলেও সরকার কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও পুরোনো ক্ষমতার ধারাবাহিকতায় নারী নিপীড়নের সংস্কৃতি বহাল রয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ধর্ষণের খবর দেখে আমরা যেন অভ্যস্ত হয়ে যাচ্ছি। অথচ নিরাপত্তাহীনতা এখন সর্বত্র। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা সেটা পারেনি।

গত ২৬ জুন মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার দুই দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

/আরকে/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম