তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৬:৩৮আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮:১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ইজারায় পরিচালিত ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে। ইজারার নির্ধারিত মেয়াদ শেষে নতুন অর্থবছরে (২০২৫-২৬) এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধে বেবিচকের আদেশের কপি বাংলা ট্রিবিউনের হাতে রয়েছে। 

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেসব প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ আজ (৩০ জুন) মধ্যরাতে শেষ হবে এবং ২০২৫-২৬ অর্থবছরে তাদের ইজারা নবায়ন করা হবে না, সেগুলো হলো—এরোস ট্রেডিং, মেসার্স সজল এন্টারপ্রাইজ, মেসার্স মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লি., এ ফাইভ রোডওয়ে লি., ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোং, শিরিন এন্টারপ্রাইজ, মেসার্স হাওলাদার অ্যান্ড সন্স, মেসার্স অথৈ এন্টারপ্রাইজ, ওলফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসালটিং।

এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবনের দ্বিতীয় তলার বহির্গমন এলাকায় অবস্থিত ফ্যালকন এজেন্সি এবং নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকায় কার্যক্রমরত ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিমের ইজারাও নবায়ন করা হচ্ছে না।

এ সংক্রান্ত বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ২০২৫ সালের ২৯ জুন রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আজ নোটিশ জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে এসব প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে এবং নবায়নের জন্য কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না। বিমানবন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/আইএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান