সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও তার স্ত্রীর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৭:৩৪আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭:৩৪

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদের জমি জব্দ ও ৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা মূল্যের ১টি গাড়ি ও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী হোসনে আরা বেগমের ১১৬ শতাংশ জমি জব্দ ও ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ঢাকা মহানগর স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

নুরুজ্জামানের জব্দ জমির মধ্যে রয়েছে— পূর্বাঞ্চলের নতুন শহরে ১০ কাঠা জমির একটা প্লট ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৭ শতাংশ জমি। এসব জমির মূল্য ধরা হয়েছে, ৩৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

হোসনে আরার ২৫ ব্যাংক হিসাবে আছে ৮১ লাখ ৬৫ হাজার ৯৩৭ টাকা।

আবেদনে বলা হয়েছে, সাবেক মন্ত্রী নূরুজ্জামান আহমেদ দায়িত্বে পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। তিনি অবৈধভাবে টাকার উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসামি নুরুজ্জামান আহমেদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য আদেশ গ্রহণ একান্ত আবশ্যক।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
এমপি আমির হামজাকে অবরুদ্ধ করেছে কারা, আসল ঘটনা কী
সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ওয়াজিহ-সহ ৬১ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায়এনসিপির এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের