আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৫, ২৩:৪৩আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০০:৩১

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা।

রবিবার (৬ জুলাই) চট্টগ্রাম মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদেরকে যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদেরকে অভুক্ত রেখে নিজে তৃপ্তি সহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি।

হাদিসের উদ্ধৃতি দিয়ে ধর্ম উপদেষ্টা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়।

ড. খালিদ  বলেন, আমাদের সকলের উচিত এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাতছাড়া না করা। আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা। তিনি এতিম শিশুদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, তিনি এতিম নিবাসীদেরকে নিজের পায়ে দাঁড়াতে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তনজিমুল এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক নইম কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের