আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৫, ০৩:০৫আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৩:০৫

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ও পরমাণু শক্তি কমিশনের মাঝামাঝি সড়ক থেকে ককটেল সদৃশ একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট) বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

এর আগে রাত ৯টা ৩০ মিনিটে সংবাদ পেয়ে সড়কের মাঝখানে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। 

ওসি জানান, এরপর বিষয়টি যাচাই করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তারা ককটেল সদৃশ বোমা হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ধোঁয়া দেখা দেয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দু-একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করেনি।

একই দিনে রাজধানীর আরও দুটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রমনা থানার ডিডিটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, দুপুরে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে এবং বিকালে মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসআই জাহিদুল ইসলাম আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম