কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৮:৪১আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৯:২৩

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—এমন নির্দেশনার একটি অডিও কল যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি’র সেই প্রতিবেদনের লিংক শেয়ার করে ফেসবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ।

বুধবার (৯ জুলাই) বিবিসির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সে সময় ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যাচাই করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বিবিসি আলাদাভাবে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। ওই ক্লিপে কোনও রকম পরিবর্তন করার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছে ইয়ারশট। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন।

তবে এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনও বাকি। অপেক্ষায় থাকুন।

এর আগে, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম কয়েকটি গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্রের ব্যবহার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোনালাপ ফাঁস হয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ করলে বিচারের সময় এই ফোনালাপ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী