বনানীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৫:৩১আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৫:৩১

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। তাদের দাবি, ঢাকা মেট্রোর ৩ হাজার সিএনজির অটোরিকশার বাইরের অতিরিক্ত অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকরা বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালী-বনানী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

সড়ক অবরোধকারী সিএনজি চালকরা বলছেন, সিএনজিচালিত অটোরিকশার রুট নির্ধারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এছাড়া অন্য কোনও গাড়ি যেতে দিচ্ছেন না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তাদের দাবি, ঢাকা মেট্রো নম্বরের সিএনজির বাইরে অতিরিক্ত সিএনজি চলাচলের অনুমতি দিতে হবে।

ওসি আরও বলেন, আমরা বিক্ষোভকারী ও বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত আসলে বুঝা যাবে।

/এবি/আরকে/
সম্পর্কিত
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত