সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুলাই ২০২৫, ০১:৩৩আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০১:৩৩

বাংলাদেশে প্রাণী কল্যাণ ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। দেশে প্রথমবারের মতো কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সাভারের বিরুলিয়া এলাকায় এর উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দেশ বরেণ্য প্রাণী চিকিৎসক, প্রাণী কল্যাণকর্মী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, দাতা এবং সাধারণ মানুষ। 

এই বিশেষায়িত কেন্দ্রটি শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত কুকুরদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তৈরি করা হয়েছে। উন্নত ডায়াগনোসিস, পেইন ম্যানেজমেন্ট, কেমোথেরাপিসহ ক্যান্সার আক্রান্ত কুকুরের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন তাসনিম সিনহা বলেন, অনেকদিন ধরে টিভিটি কুকুরগুলো অবহেলিত হয়ে এসেছে। এই কেন্দ্রটা শুধু চিকিৎসার জায়গা না, এটা আমাদের সহানুভূতি, বিজ্ঞান ও প্রাণী প্রতি মর্যাদার প্রতীক, বিশেষ করে তাদের জন্য, যারা নিজের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না।

তিনি বলেন, প্রাকৃতিক সবুজে ঘেরা বিরুলিয়ায় এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে শান্তিপূর্ণ ও যত্নশীল পরিবেশে চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশে। একইসঙ্গে, এটি পশু চিকিৎসাবিদ্যার ছাত্র-ছাত্রী এবং পেশাজীবীদের জন্য প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি করবে, যাতে কুকুরের ক্যান্সার চিকিৎসা নিয়ে দেশের দক্ষতা বাড়ে।

উল্লেখ্য, ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণীদের কল্যাণে কাজ করে। গণহারে বন্ধ্যাত্বকরণ, চিকিৎসা, জনসচেতনতা ও নীতিগত কার্যক্রমের মাধ্যমে সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান